শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া মহিউদ্দিনের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা দক্ষিণ সুদানে শান্তি রক্ষা মিশনে গিয়ে নিহত হওয়া সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিন চপলের দাফন

2026-06-07T10:31:35+00:00
2026-06-07T10:31:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া মহিউদ্দিনের দাফন সম্পন্ন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ৩৬)
শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া মহিউদ্দিনের দাফন সম্পন্ন
X

শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া মহিউদ্দিনের দাফন সম্পন্ন

ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা দক্ষিণ সুদানে শান্তি রক্ষা মিশনে গিয়ে নিহত হওয়া সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিন চপলের দাফন সম্পন্ন হয়েছে।

 শনিবার (০৬জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লালমোহনে তার নিজ বাড়িতে দাফন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তার মরদেহটি লালমোহন সরকারি কলেজ মাঠে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকায় অবস্থিত নিজ গ্রামে নেওয়া হয়।  দাফনের আগে সেনাবাহিনীর মেজর আকিব হাসানের নেতৃত্বে তাকে মরণোত্তর সালাম প্রদর্শন করা হয়। তার নেতৃত্বেই শান্তিরক্ষা মিশন থেকে মরদেহটি লালমোহনে আনা হয়েছে। এ সময় বরিশাল-৪৬ বীর ব্যাটলিয়নের লেফট্যানেন্ট ওমর ফারুকসহ ১৩ সদস্যের টিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. মহিউদ্দিন চপল সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লালমোহনের কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকার সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ছেলে। মহিউদ্দিন চপলের স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। দুই মাস আগে শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান যান তিনি। সেখানে ক্যান্সার আক্রান্ত হন। পরে উগান্ডার কামপালা লেভেল-৩ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে মারা যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy