প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৪৪ এএম (ভিজিট : ২১)

X
প্রতীকী ছবি
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে মোহাম্মদ হোসেন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন বাঁশখালী উপজেলার আব্দুর রহিমের ছেলে। ঈদের পর মায়ের সঙ্গে আনোয়ারার বরুমচড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. পূজা মিত্র জানান, "শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"