শ্যামনগরে বজ্রপাতে এক যুবক ও ৩ টি গরুর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) বিকালে ঘটনাটি ঘটে

2026-06-07T11:09:59+00:00
2026-06-07T11:09:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে বজ্রপাতে এক যুবক ও ৩ টি গরুর মৃত্যু
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৪৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন)  বিকালে ঘটনাটি ঘটে উপজেলার রমজাননগর,ভুরুলিয়া ও নুরনগর ইউনিয়নে।

এলাকাবাসী সুত্রে প্রকাশ, উপজেলার রমজাননগর ইউপির ভেটখালী গ্রামে আব্দুল হাকিম(৩৫) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হাকিম একই গ্রামের লুৎফর গাজীর ছেলে। বিকালে চিংড়ী ঘেরে কাজ করছিলেন আব্দুল হাকিম সহ আরও ৮ জন ব্যাক্তি। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু  হলে চিংড়ী ঘেরের বাসায় আশ্রয় নিতে যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আব্দুল হাকিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

অপরদিকে একই সময়ে উপজেলার ভূরুলিয়া ইউপির তেঘরিয়া গ্রামে বজ্রপাতে মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি গরু মারা যায়। এছাড়া নুরনগর ইউপির হরিণাগাড়ি গ্রামে বজ্রপাতে মাঠে ঘাস খাওয়ার সময় আরও দুটি গরু মারা যায়।
ছবি- শ্যামনগরে বজ্রপাতে নিহত ব্যক্তি সহ গরু।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy