রামগতিতে অস্ত্র নগদ টাকাসহ ৩ ডাকাত আটক

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষীপুরের রামগতিতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও

2026-06-07T11:08:02+00:00
2026-06-07T11:08:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে অস্ত্র নগদ টাকাসহ ৩ ডাকাত আটক
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ২৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

লক্ষীপুরের রামগতিতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, রামগতি উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার (৫ জুন) রাতে  গোপন তথ্যের ভিত্তিতে রামগতি স্টেশন কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে তারা ওই এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করে।
 তাদের তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতরা হচ্ছে মোঃ আজিম ব্যাপারী (আজিম ডাকাত) (৩২), মোঃ বশির (৪০) ও রাব্বী (১৬) আজিম সুবর্ণচর উপজেলার ভুঁইয়ার হাট এলাকার অন্যদুইজন রামগতি উপজেলার বাসিন্দা।

এর আগও কুখ্যাত ডাকাত আজিমকে ২০২২ কোস্ট গার্ড অস্ত্রসহ আটক করেছিল তাদের বিরুদ্ধে রামগতি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান যায়। 

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি সোপর্দ করা রয়েছে।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ ও কোস্ট গার্ড নিয়মিত কাজ করে যাচ্ছে আটককৃত ডাকাতদের বিরুদ্ধে রামগতি থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে  আদালতে সোপর্দ করা হয়।  ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy