চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফুসকা জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার

2026-06-07T11:29:06+00:00
2026-06-07T11:29:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফুসকা জব্দ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:২৯ এএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে সিমাইলত নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা। 

একই স্থান থেকে এর আগে ৭২ কেজি ভারতীয় ফুসকাও জব্দ করে বিজিবি। এর আগে শুক্রবার (৫ জুন) বিকেলে সাতছড়ি বিওপির একটি টহল দল সীমান্তের আখ বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত এই মদের আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং ভারতীয় ফুসকা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy