চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না

2026-06-07T12:54:45+00:00
2026-06-07T12:54:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনার পর থেকে উভয় লেনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মামা ফকির মাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোরারগঞ্জের মামা ফকির মাজার সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক রেললাইনে আটকে পড়ে। 

এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে ট্রাকের চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে যান।

এরপর ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে পুরো বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে অনেক যাত্রী নিচে নেমে পরিস্থিতি দেখার চেষ্টা করেন। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি।

চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। ফলে উভয় লেনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানটি দ্রুত সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy