বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে|রবিবার (৭ জুন)

2026-06-07T14:20:45+00:00
2026-06-07T14:20:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে|

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার বড়াল সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক| এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন| প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি পাটের ব্যাগ এবং একটি জ্যামিতি বক্স প্রদান করা হয়|

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

সভাপতির বক্তব্যে ইউএনও দেবাশীষ বসাক বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে| শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালমুখী করতে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy