শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ রোববার (৭

2026-06-07T14:40:52+00:00
2026-06-07T14:47:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, ৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ২:৪৭ পিএম  (ভিজিট : ১২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালতে জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। 

আসামিরা জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রির মাধ্যমে অর্থ আদায় করে ভুক্তভোগীর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরের জন্য কালেক্টরেট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গত ১৯ মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত শেষে ঘটনার পাঁচ দিনের মাথায়, ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একইদিন মামলাটি বিচারের জন্য শিশু ট্রাইব্যুনালে পাঠানো হয়। তবে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ১ জুন অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা হয়।

ঈদের ছুটি শেষে ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রামিসার বাবা-মা, বোন ও স্বজনসহ মোট ১৮ জন সাক্ষ্য দেন। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। সব কার্যক্রম শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy