সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে জামালপুর ৩৫ বিজিবি

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

ভারত থেকে বাংলাদেশ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি।জামালপুর ৩৫

2026-06-07T15:50:58+00:00
2026-06-07T15:50:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে জামালপুর ৩৫ বিজিবি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ভারত থেকে বাংলাদেশ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫ টি বিওপি এলাকার সাড়ে ৭২ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা।

রোববার সকালে জামালপুর সীমান্তের স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকা গুলোতে টহল জোড়দার করতে দেখা গেছে।

বিজিবির সদস্যরা রাত দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যেকোন ধরণের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শুন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোন ঘটনা ঘটেনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy