শিবপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

শিবপুর (নরসিংদী) প্রতিনিধিঃ

সারাবাংলা

নরসিংদীর শিবপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কার্যনির্বাহী কমিটির কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছেন।

2026-06-07T17:11:34+00:00
2026-06-07T17:11:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন
শিবপুর (নরসিংদী) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১১৩)
শিবপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন
X

শিবপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

নরসিংদীর শিবপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কার্যনির্বাহী কমিটির কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছেন। আর এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন নবগঠিত কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহীন। 

রোববার ( ৭ জুন) বিকাল সাড়ে তিনটায় সৈয়দনগর বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে খন্দকার উমায়ের রায়হান শাহীন বলেন, গত ৫ জুন শিবপুর উপজেলা শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মোমেন মিয়া ওরফে মীর রোমানকে সভাপতি,  আমি ( খন্দকার উমায়ের রায়হান শাহীন)  সাধারণ সম্পাদক নির্বাচিত হই। কিন্তু দেখা গেছে, একটি কুচক্রী মহল ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন, আমরা নাকি আওয়ামী লীগ ছিলাম। ফলে আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে আমি বিএনপি করার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে একাধিক মামলা দিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। তারা আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি বিগত সময়ে জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক ছিলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক দুইবার সাধারণ সম্পাদক ছিলাম। এবার আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। ফলে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য প্রতিপক্ষকে আহবান জানাচ্ছি এবং মিলে মিশে রাজনীতি করার আহবান জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ফিরুজ খান, সহ সভাপতি মোঃ শাহীন ফকির, মোঃ হারুনুর রশীদ,  সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy