সিএনজির গোপন চেম্বারে ১০ হাজার ইয়াবাসহ চালক আটক

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে যাত্রীবাহী সিএনজির গোপন চেম্বার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার সৈয়দ হোসেন নামের এক চালককে আটক করেছে ৩৪ বিজিবি।

2026-06-07T17:13:33+00:00
2026-06-07T17:13:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিএনজির গোপন চেম্বারে ইয়াবাসহ চালক আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ২৯)
সিএনজির গোপন চেম্বারে ১০ হাজার ইয়াবাসহ চালক আটক
X

সিএনজির গোপন চেম্বারে ১০ হাজার ইয়াবাসহ চালক আটক

কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক চালককে আটক করেছে বিজিবি। রোববার (৭ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়।

আটক চালকের নাম সৈয়দ হোসেন (৩৫)। তিনি উখিয়ার জালিয়াপালং এলাকার বাসিন্দা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, পাচারের উদ্দেশ্যে সিএনজিটিতে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার রাখা হয়েছিল। তল্লাশিকালে ওই চেম্বার থেকেই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও চালকের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে তাদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। অভিনব এই মাদক পাচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




  বিষয়:   ইয়াবা উদ্ধার  বিজিবি অভিযান  মাদক পাচার  রেজুখাল চেকপোস্ট  কক্সবাজার  উখিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy