শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

2026-06-07T17:47:03+00:00
2026-06-07T17:47:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৪৭)
শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
X

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুন (রবিবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের 'হোটেল আয়সার ইন'-এ এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর মাধ্যম।" তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, সেবার পরিধি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপর জোর দেন। একইসঙ্গে প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ ও সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মাধ্যমে মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।




  বিষয়:   শেরপুর সংবাদ  গ্রাম আদালত  রিফ্রেশার প্রশিক্ষণ  জেলা প্রশাসন  ফরিদা ইয়াসমিন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy