প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৪১ পিএম (ভিজিট : ৩৬)

X
ছবি : প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরির প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লি ওএলাকাবাসী।
রবিবার (৭ জুন দুপুরে) মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চোরদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও। সম্প্রতি কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরি হওয়ার ঘটনা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, বিভিন্ন এলাকায় মসজিদের মাইক, মোটর, দানবাক্সের টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে মসজিদের ইমাম,মোয়াজ্জিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি এবং দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।