পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু

2026-06-08T10:19:01+00:00
2026-06-08T10:19:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৯ এএম   (ভিজিট : ৮১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু হলো পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন তারা। অটোরিকশাটিতে আরও যাত্রী ছিলেন।

পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাত হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে সড়কের ওপর পড়ে যায়। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফিয়ে নামলে চালক গাড়ি নিয়ে পালিয়ে যান।

একই সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দুজনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় শিশু আলিফের মা আহত হন।

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে অটোরিকশা ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। আহত অবস্থায় শিশু আলিফের মাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy