সিংগাইরে গণপিটুনিতে ডাকাত নিহত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ডাকাতির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে রাজীব (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাজীব পাশ্ববর্তী ঢাকা

2026-06-08T12:23:48+00:00
2026-06-08T12:23:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইরে গণপিটুনিতে ডাকাত নিহত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৩৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ডাকাতির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে রাজীব (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাজীব পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে। 

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এই ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে হানা দেয় এলাকার চিহ্নত ডাকাত রাজিবসহ ৫-৬ জনের একটি ডাকাতদল। 

ডাকাতরা বাড়ির সেমিপাকা (টিনশেড) ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা। 

ডাকাত দলের মারধরে গুরুতর আহত হন গৃহকর্তা হাকিম আলী। রাতেই তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এঘটনার পর সোমবার ভোররাতে ডাকাত রাজীবকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয় বাসিন্দা আল-আমীনসহ অনেকেই জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:  মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত রাজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy