চুনারুঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাটে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন ) বিকাল সাড়ে

2026-06-08T12:33:36+00:00
2026-06-08T12:33:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ৪০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন ) বিকাল সাড়ে ৫ টায় এই ঘটনা ঘটেছে। নিহত রিংকু দেবনাথ (৩৫)। 

সে জেলার বাহুবল উপজেলার জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় পিযুষ দেবনাথ (৩০) নামে অপর একজন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু তার বোন জামাই চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার বাসিন্দা মনিন্দ্র দেবনাথের বাড়িতে বেড়াতে আসেন। 

বিকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে বাড়ির পাশে রাস্তায় থাকাকালীন অবস্থায় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয় । 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার এমন অকালমৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy