ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাবাংলা

প্রায় ৪৮ ঘণ্টা ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তা, আতঙ্ক ও মানবেতর জীবনযাপনের পর অবশেষে অন্তঃসত্ত্বা

2026-06-08T15:16:25+00:00
2026-06-08T15:16:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান:
ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : ৮৮)
৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ
X

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

প্রায় ৪৮ ঘণ্টা ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তা, আতঙ্ক ও মানবেতর জীবনযাপনের পর অবশেষে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই দিন ধরে সীমান্তের কাঁটাতারের মাঝখানে আটকে থাকা অসহায় মানুষগুলোর অনিশ্চয়তার অবসান ঘটে।

এর আগে গত শুক্রবার গভীর রাতে বিএসএফের পুশইনের চেষ্টার পর তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। খোলা আকাশের নিচে, সীমিত খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ছাড়া দিন-রাত কাটাতে হয় তাদের। বিশেষ করে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশুর উপস্থিতি পুরো ঘটনাকে আরও মানবিক ও হৃদয়বিদারক করে তোলে।

স্থানীয়দের ভাষ্য, শিশুদের কান্না আর নারীদের অসহায় অপেক্ষা সীমান্তজুড়ে এক বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

মানুষের জীবনের মূল্য কোনো সীমান্তরেখার চেয়ে বড়-এই ঘটনাটি আবারও সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। দুই দিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে অন্তত একটি মানবিক সংকটের আপাত সমাপ্তি ঘটেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy