টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় সোমবার (৮ জুন) সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে

2026-06-08T15:19:15+00:00
2026-06-08T15:19:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৪৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় সোমবার (৮ জুন) সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

জানা যায়, সোমবার সকালে সল্লা এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মুক্তা আক্তারের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ট্রেন আসার সময় ওই নারী অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে অবহিত করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy