অষ্টগ্রামে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায়

2026-06-08T15:55:00+00:00
2026-06-08T15:55:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অষ্টগ্রামে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৯৫)
অষ্টগ্রামে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
X

অষ্টগ্রামে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় বই বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ১২টায় অষ্টগ্রাম থানার উদ্যোগে এবং কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় উপজেলার আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। জানা যায়, প্রতিটি শিক্ষার্থী পূর্বে পাঁচটি করে গাছ রোপণ করেছিল। তাদের এই পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতি ও উৎসাহ হিসেবে প্রত্যেককে দুটি করে বই উপহার দেওয়া হয়।
বইগুলো কিশোরগঞ্জের মাননীয় পুলিশ সুপার কর্তৃক রচিত এবং তাঁর ব্যক্তিগত উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy