আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল, সা: সম্পাদক রমজান

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের ৭৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর

2026-06-08T16:21:40+00:00
2026-06-08T16:21:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল, সা: সম্পাদক রমজান
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ১৯৫)
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল, সা: সম্পাদক রমজান
X

আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল, সা: সম্পাদক রমজান

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের ৭৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদদীন। এরআগে রোববার দুপুরে আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিবের স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির সভাপতি মো. শাকিল হোসেন, আলিম মোল্লাকে সিনিয়র সহ-সভাপতি এবং রমজান শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি পদে শাহিন আকন, মো. জালাল ভূঁইয়া, জুয়েল হাসান পাঠান, সৈকত ইসলাম মুভীন, ইমন হোসেন (আতাহার), মো. আব্দুল্লাহ মন্ডল, মো. আবুল হোসেন খান, খাইরুজ্জামান বতু, মো. নাঈম হোসেন, কাউছার আহমেদ, মো. ফয়সাল ফাহিম, মো. ইমরান হোসেন, মো.শিহাব ভূঁইয়া, মো. মামুন রানা, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. সাজিদুর রহমান, মো. সিয়াম, মো. মামুন শেখ, মো. শিশির আহমেদ, মাহমুদুল হাসান সাজিদ, মো.হাসিব মীর, মো. আব্দুল্লাহ আল জুবায়ের, মো. সৌরভ হোসেন ও রাকিব হোসেনকে ঘোষণা দেওয়া হয়।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে তৌহিদ মাহমুদকে। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইফতি মীর, শিথিল ভূঁইয়া, ফয়সাল ভূঁইয়া, মিনহাজ হোসেন মারুফ, মো. ইমরান হোসেন, বেলাল হোসেন বিজয়, রফিকুল ইসলাম রফিক, মো. মাহফুজ, মো. জুয়েল হোসেন, মিরাজ হোসাইন মিনহাজ, দ্বীন-ইসলাম, মো. রাসেল, মো. সিয়াম, সানি মিয়া, মো. নাঈম ইসলাম, মো. রিপন, মো. রায়হান, মো. আদনান মিয়া, মো. আরাফাত, নিলয় ভূঁইয়া, আসিফুর রাফিম, মো. আরিফ নাঈম ও মুরাদ হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন-সোলায়মান, হাসিবুর রহমান শিমুল, রিয়াজ হাসান, মোহাম্মদ সালমান হোসেন, শিশির ভূঁইয়া ও মো. আবির হোসেন।সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মেহেদী ভূঁইয়া। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরিফ হোসেন অনিক, নূর নবী ইসলাম, আহসান হাবিব হাসান, মো. হোসেন খান, আমান হোসেন, সাব্বির আহমেদ রিফাত, মো. কাউছার, মো. নাজমুল, মো. সোহেল খান, আরাফাত ইয়াসিন রনি ও মো. রবিউল ইসলাম। 

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা। দপ্তর সম্পাদক হয়েছেন ইমন হোসাইন এবং সহ-দপ্তর সম্পাদকে মো. সোলায়মান হোসেন।

এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে মো. আব্দুল্লাহ ও মো. আব্দুর রহমানকে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আশুলিয়া থানা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব স্বাক্ষরিত এ কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy