প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৩০ পিএম (ভিজিট : ৫৭)

X
ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
ঈশ্বরদী প্রেসক্লাবের গঠনতন্ত্রে উল্লেখিত ১৭ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহি কমিটির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্রের বিধি মোতাবেক সাবজেক্ট কমিটির পরামর্শে সভাপতি সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু ও সাধারণ সম্পাদক করা হয়েছে কালের কন্ঠ ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসানকে।
এ ছাড়া সহসভাপতি খবরের কাগজ ঈশ্বরদী প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহ সাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান, কার্যনির্বাহী সদস্য দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা,সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী খুব শীঘ্রই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নতুন কমিটির সভাপতি আব্দুল মান্নান টিপু।