কালিয়ায় গ্রাম আদালত বিষয়ে আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত

কালিয়া প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে

2026-06-08T18:15:29+00:00
2026-06-08T18:15:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় গ্রাম আদালত বিষয়ে আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত
কালিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৯৯)
আউটরিচ কর্মশালা
X

আউটরিচ কর্মশালা

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কার্যকর প্রচার পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে নড়াইলের কালিয়ায় আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশন-এর গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অলোক কুমার পাল।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে এর গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়া গ্রাম আদালত বিষয়ক টিভিসি প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব, দলীয় আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে সমন্বিত আউটরিচ পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy