পরিচ্ছন্ন ছাতক পৌরসভা গড়ার লক্ষ্যে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছাতক প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা

2026-06-08T20:39:32+00:00
2026-06-08T20:39:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিচ্ছন্ন ছাতক পৌরসভা গড়ার লক্ষ্যে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ছাতক প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৬৮)
ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
X

ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

সোমবার দুপুরে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুর আখড়া ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ জসিম উদ্দিন সুমেন, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ছাতক , ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই (কালা মিয়া), পৌরসভার কর্মকর্তা যুবরাজ চৌধুরী শরিফ, কার্যসহকারী জুয়েল রায় ও সুব্রত হালদার।

এছাড়া উপস্থিত ছিলেন মণ্ডলীভোগ মহল্লার বাসিন্দা সমরেন্দ্র কর, বাবুল পাল, শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের অন্যান্য উন্নত শহরের মতো ছাতকেও নিয়মিত গৃহস্থালির ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রমকে সফল ও টেকসই করতে হবে।” 

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy