পুলিশের ডিআইজির কার্যালয়ে মিলল বিষধর কালনাগিনী!

বরিশাল অফিস

সারাবাংলা

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত

2026-06-08T21:12:40+00:00
2026-06-08T21:12:40+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পুলিশের ডিআইজির কার্যালয়ে মিলল বিষধর কালনাগিনী!
বরিশাল অফিস
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৩৪)
ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে দুইটি সাপ উদ্ধার
X

ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে দুইটি সাপ উদ্ধার

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে। খবর পেয়ে বিকেল ৪ টার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকে থাকা একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। তবে সাপ দুটি বিষধর নয়। উদ্ধারের পর সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করেছি।

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রোঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব কুয়াকাটার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে দুটি সাপ বন বিভাগের হেফাজতে থাকার পর সোমবার সাপ দুটি অবমুক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy