গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে পুলিশে সোপর্দ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নতুন পাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গণধোলায় দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।সোমবার

2026-06-09T10:46:23+00:00
2026-06-09T10:46:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে পুলিশে সোপর্দ
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নতুন পাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গণধোলায় দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

সোমবার (৮ জুন) রাত ৯ টার দিকে তাদের দু'জনকে পার্শ্ববর্তী খড়মপুর গ্রাম থেকে আটক করে। আটককৃতরা হলো- কসবা গ্রামের ঈদগাহ পাড়ার জিনারুল ইসলামের ছেলে বিজন ইসলাম(২২) ও একই গ্রামের পুরাতন বাজার পাড়ার কামাল হোসেনের ছেলে রতন আলী (২৫),

স্থানীয়রা জানায়, রাত ৮ দিকে ধানখোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলামিন হোসেনের বাড়ির সামনে থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে খোঁজ খবর নেওয়ার পর খড়মপুর গ্রামের ঈদগাহ এর পাশে মোটরসাইকেটি পাওয়া যায়। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই এলাকায় বিজন ও রতন অন্য একটি মোটরসাইকেল নিয়ে সেখানে ঘুরতে দেখা যায়। 

এবং উপস্থিত লোকজন দেখে বিজন মোটরসাইকেলের চাবি ফেলে দিলে স্থানীয়দের সহযোগীতায় তাদের ধরে ধানখোলা গ্রামে নেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলায় দিয়ে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

গাংনী থানা পুলিশের উপপরিদর্শক আতোয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক দুই জনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy