মাদারীপুরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, থানা ঘেরাও অবরুদ্ধ করার চেষ্টা, আটক ৯

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুর সদর থানায় গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি আরিফ ও সবুজ নামে দুইজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার

2026-06-09T10:50:14+00:00
2026-06-09T10:50:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, থানা ঘেরাও অবরুদ্ধ করার চেষ্টা, আটক ৯
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ২১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাদারীপুর সদর থানায় গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি আরিফ ও সবুজ নামে দুইজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ| 

সোমবার রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে দুইজনকে আটক করার পর এ ঘটনা ঘটে| পরে আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও এবং অবরুদ্ধ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে|

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়| একই সঙ্গে নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও আটক করে পুলিশ হেফাজতে নেয়| তাদের আটকের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আরিফ চৌকিদারের বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান| এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে|

একপর্যায়ে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে| পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরও সাত জনকে থানার সামনে থেকে গ্রেফতার করা হয়|

গ্রেপ্তারকৃতরা হলেন, শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮), সাহেব বেপারী (১৭) তাদের সকলের বাড়ি নতুন মাদারীপুর এলাকায়|

এদিকে, আটক ব্যক্তিদের ¯^জন ও সমর্থকরা সদর থানায় জড়ো হয়ে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে| পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুরো থানা এলাকাকে নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে ফেলেন| এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে|

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিয়া রফিক ভাবনা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুইজনকে গ্রেফতার করা হয়| এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়েছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy