ডিমরায় বৃক্ষরোপণ কর্মসূচি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

“সবুজ ডিমলা, নিরাপদ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে আজ ডিমলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।হামার

2026-06-09T13:21:04+00:00
2026-06-09T13:21:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমরায় বৃক্ষরোপণ কর্মসূচি
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“সবুজ ডিমলা, নিরাপদ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে আজ ডিমলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

হামার ডিমলা ফেসবুক কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্যোক্তা ও গ্রুপটির অ্যাডমিন মো. জিবরান আজিম সিয়াম বলেন, নিরাপদ ও বাসযোগ্য ডিমলা গড়তে সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। 

প্রধানমন্ত্রীর অন্যতম রূপরেখা ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা সমগ্র ডিমলা উপজেলাজুড়ে আগামী কয়েক বছরে ১০ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি। 

আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। ধাপে ধাপে ডিমলা উপজেলার উল্লেখযোগ্য স্থানগুলোতে আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

এ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর কবির প্রিন্স বলেন, আজ শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের নতুন এক সবুজ আন্দোলনের সূচনা হলো। 

আমরা ডিমলায় ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনা করেছি। খুব শিগগিরই ডিমলার মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, শ্মশানসহ সব গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ সবুজ বিপ্লব অব্যাহত থাকবে।

কর্মসূচির আরেক উদ্যোক্তা, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল ইসলাম রাসেল বলেন, আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে আগামী ৫ বছরে ৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। 

আমরা তাঁর এ পরিকল্পনার সহায়ক হিসেবে ডিমলা উপজেলায় ১০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। আমরা এটি করছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সবুজ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। আমাদের প্রধান স্লোগান হলো— “সবুজে ভরে যাক দেশ, সবার আগে বাংলাদেশ”।

এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে রুবেল, আশিক, রাসেল, রাব্বি, নাইমসহ অনেকে উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy