প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৩৭ পিএম (ভিজিট : ১১২)

X
ডিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি
"সবুজ ডিমলা নিরাপদ ভবিষ্যৎ" এই স্লোগানকে সামনে রেখে আজকে ডিমলা কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷
আজ মঙ্গলবার (৯ জুন) হামার ডিমলা ফেসবুক কমিউনিটির আয়োজনে এই কর্মসূচির উদ্যোক্তা গ্রুপটির এডমিন মোঃ জিবরান আজিম সিয়াম বলেন নিরাপদ ও বাসযোগ্য ডিমলা গড়তে সবুজ বিপ্লবের কোন বিকল্প নেই৷ প্রধানমন্ত্রীর অন্যতম রুপরেখা ৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে আমরা সমগ্র ডিমলা উপজেলা জুড়ে আগামী কয়েক বছরে ১ মিলিয়ন বৃক্ষরোপনের পরিকল্পনা করেছি৷
আজকে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো৷ ধাপে ধাপে ডিমলা উপজেলার উল্লেখযোগ্য স্থান সমূহে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তাবায়ন করবো ইনশাল্লাহ্৷
এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স বলেন আজকে শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে আমাদের এক নতুন সবুজ আন্দোলন শুরু হলো৷ আমরা ডিমলায় ১০ লক্ষ গাছ রোপনের পরিকল্পনা করেছি৷ খুব শীঘ্রই ডিমলার মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, শ্মশানসহ সকল গুরত্বপূর্ন স্থান সমূহে পর্যায়ক্রমে এই সবুজ বিপ্লব অব্যাহত থাকবে৷
এই কর্মসূচির আরেক উদ্যেক্তা ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল বলেন আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী ৫ বছরে ৫ কোটি গাছ রোপনের৷ আমরা তার এই পরিকল্পনার অন্যতম সহায়ক হিসেবে আমাদের ডিমলা উপজেলায় ১০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছি৷ সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়৷ এটা আমরা করছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন সবুজ পরিবেশে বেড়ে উঠার সুযোগ পায়৷ আমাদের প্রধান স্লোগান হলো সবুজে ভরে যাক দেশ, সবার আগে বাংলাদেশ ৷ এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুবেল, আশিক, রাসেল, রাব্বি, নাইম প্রমূখ৷