নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৯

2026-06-09T15:51:51+00:00
2026-06-09T15:51:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ১০৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।

রেলওয়ে সূত্রে জানা যায়, নলডাঙ্গা রেলস্টেশন ও ১নং রেলগেটের আশপাশে প্রায় অর্ধশতাধিক অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশ ও সাদুল্লাপুর থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট (ডিও) মো. মুনজুরুল ইসলাম।

রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ী রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। তাদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হলেও তারা কোনো কর্ণপাত করেননি। এছাড়া এর আগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়ে নলডাঙ্গা বন্দরসহ আশপাশের এলাকায় ব্যাপকভাবে মাইকিং করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০টির বেশি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। তবে রেলওয়ের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ফিল্ড কানুনগো মো. ফোরকান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy