মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক

2026-06-09T16:15:21+00:00
2026-06-09T16:15:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৪৫)
মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
X

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

যশোরের মণিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক  উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেটকে প্রণয়ন করায় অনেকেই স্বাগত জানিয়েছে। 

মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সম্রাট হোসেন। 

পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ  মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মুহিব বুল্লাহ, বিএনপি নেতা আব্দুল হাই, পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সাথে মণিরামপুর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণাও করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy