
বেলাবোতে মাদকবিরোধী অভিযানে ১৭জন গ্রেপ্তার
নরসিংদীর বেলাবোতে মাদক বিরোধী অভিযানে গাজা ও ইয়াবাসহ ১৭ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে বেলাবো থানা পুলিশ।
বেলাবো থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, মাদক মামলার এজাহারভুক্ত আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তসহ মোট ১৭ জনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মরিচাকান্দি গ্রামের মোঃ হোসেন, ধুকুন্দি (নয়াবাগ) গ্রামের মোঃ আশরাফুল রহমান শুভ, দিঘলদী কান্দা চরভাগবের এলাকার মোঃ মোরশেদ আলম রিপন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামিরা হলো- ভাটেরচর (পূর্বপাড়া) গ্রামের মকবুল হোসেন (৪২), মরিচাকান্দি (মধ্যপাড়া) গ্রামের টুটুল (২২), সররাবাদ (উত্তরপাড়া) গ্রামের মোঃ মোশারফ হোসেন (৪০) এবং সররাবাদ (পশ্চিমপাড়া) গ্রামের আকরাম হোসেন (২৪)।
এছাড়া ৮ জনেক ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সেবনের অপরাধে মোঃ সাব্বির (২২), এবাদত মিয়া (২২), অনিক লাল (২০), মোঃ রমিম (২০), মোঃ মেহেদী (২২), খোরশেদ (৩৬), উবায়দুল্লাহ (৩৩) এবং কাউছার (২০)-কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে ১২ মাস, ১৮ মাস ও ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় যথাক্রমে ২ মাস ও ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ বলেন মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।