মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল প্রফুল্ল কার্বারী পাড়া,

2026-06-09T17:50:45+00:00
2026-06-09T17:50:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৬৫)
সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি
X

সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি

দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল প্রফুল্ল কার্বারী পাড়া, কাতালমনি পাড়া ও মরাটিলায় ব্যাপক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করেছে মাটিরাঙ্গা সেনা জোন। 

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে স্থানীয় জনগণের কল্যাণে আয়োজিত এ কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

কর্মসূচির অংশ হিসেবে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক চিকিৎসা বঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy