ধনবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

দেশে গত এক দশকে কমেছে প্রায় সাড়ে ১১ কোটি গাছ। একই সময়ে বনভূমিতে দেশীয় প্রজাতির জায়গা দখল করে

2026-06-09T19:10:18+00:00
2026-06-09T19:10:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৮৮)
ধনবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
X

ধনবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশে গত এক দশকে কমেছে প্রায় সাড়ে ১১ কোটি গাছ। একই সময়ে বনভূমিতে দেশীয় প্রজাতির জায়গা দখল করে বিস্তার ঘটে বিদেশি আগ্রাসী গাছের বিশেষ করে আকাশমণি (অ্যাকাশিয়া) ও ইউক্যালিপটাসের। এই প্রেক্ষাপটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে সরকার। জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচীতে বিদেশি প্রজাতির বদলে বর্ধনশীল দেশীয় গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনী ইশতেহারে জলবায়ু ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো ও পরিবেশের সার্বিক ভারসাম্য ফেরাতে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছিল। গত  নির্বাচনে জিতে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে এক লাখ নিমগাছের চারা রোপণের পরিকল্পনা আছে সরকারের।

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃক্ষরোপণ শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলাজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করা হলো, যা চলমান থাকবে। উপজেলাবাসীর সহযোগীতায় আমরা এই উদ্যোগকে সফল করতে চাই।

এসময় ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy