মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘর ছাড়ে রাজধানীর দুই সমকা'মী কিশোরী!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নগদ টাকা, সোনার গহনা ও কাপড়-চোপড় এবং গভীর আকর্ষণ অনুভব করা একাদশ

2026-06-09T20:02:14+00:00
2026-06-09T20:02:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘর ছাড়ে রাজধানীর দুই সমকা'মী কিশোরী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ৪৬)
পালিয়ে একটি ভাড়া বাসায় উঠে সংসারও শুরু করেছিলেন তারা
X

পালিয়ে একটি ভাড়া বাসায় উঠে সংসারও শুরু করেছিলেন তারা

মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নগদ টাকা, সোনার গহনা ও কাপড়-চোপড় এবং গভীর আকর্ষণ অনুভব করা একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী মানহা হাসিব রাইসাকে নিয়ে ঘর ছাড়ে দিপীকা। এমনকি সঙ্গে নিয়ে যায় ছোট বোন দিয়াকেও (১৩)। এরপর ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে সংসার শুরু করেন তারা।

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধারের পর জানা যায় এমনই চাঞ্চল্যকর তথ্য।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, মো. হাসিবুর রহমান রনি নামে এক ব্যক্তি পল্লবী থানায় এসে জানান- তার মেয়ে মানহা হাসিব রাইসা (১৭) গত সোমবার বিকেল ৪টার দিকে তার বান্ধবী দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়াকে (১৩) নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। 

এ বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়।

তিনি বলেন, ঘটনা সংক্রান্তে পল্লবী থানা পুলিশ অনুসন্ধান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে।

ডিসি নাসিরুদ্দিন বলেন, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা (বিজ্ঞান বিভাগ) ও মানহা হাসিব রাইসা (ব্যবসায় শিক্ষা বিভাগ) একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতো। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং একপর্যায়ে তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিত। 

এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা গত সোমবার দুপুরে তার মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড়সহ তার ছোট বোন দিয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে।

তিনি আরও বলেন, পরবর্তীতে মানহাকে নিয়ে সিএনজি যোগে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করে। উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy