আড়াইহাজারে ট্রাফিক কর্মীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারকে যানজট মুক্ত রাখতে এমপি নজরুল ইসলাম আজাদ কর্তৃক তার পিতার নামে প্রতিষ্ঠিত মোস্তাফিজুর রহমান

2026-06-09T20:40:51+00:00
2026-06-09T20:40:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে ট্রাফিক কর্মীদের মাঝে ইউনিফর্ম বিতরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৬০)
ইউনিফর্ম বিতরণ
X

ইউনিফর্ম বিতরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারকে যানজট মুক্ত রাখতে এমপি নজরুল ইসলাম আজাদ কর্তৃক তার পিতার নামে প্রতিষ্ঠিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়োগকৃত চার জন ট্রাফিক কর্মীর মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।  

সোমবার (৮ জুন) দুপুরে তাদেরকে ইউনিফর্ম পরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়াইহাজার পৌর প্রশাসক মো. আসাদুর রহমান। 

এমপি নজরুল ইসলাম আজাদের প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়োগকৃত ট্রাফিক কর্মীদের বেতন ভাতা দেয়া হবে বলে জানা গেছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান বলেন, আজ থেকে বাজারে রাস্তার পাশে ফুটপাতে কোন প্রকার দোকানপাট, ভ্যানগাড়ীতে দোকানপাট এসব বসতে পারবেনা। যদি বসে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ সময় উপজেলা সহকারী কমিশনরা (ভুমি) মোস্তাফিজুর রহমান ইমন, থানার ওসি সবজেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, পৌর বিএনপির সভাপতি আহাম্মদউল্লাহসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, আড়াইহাজার পৌর বাজারটি ছিল নারায়ণগঞ্জের মধ্যে যানজটের স্থান গুলোর মধ্যে অন্যতম। এ বাজারে সিএনজি, অটোরিকশার আধিক্যের কারণে এবং ফুটপাথ গুলো হকারদের মাধ্যমে দখল হয়ে যাওয়ায় লোক ও যানবাহন চলাচলে বাধাগ্রস্থ হচ্ছিল প্রতিনিয়ত। তাই নজরুল ইসলাম। আজাদ এমপি নির্বাচিত হবার পরপরই এ বাজারকে যানজট মুক্ত করার বিশেষ ঘোষনা দেন।  এরই ফলশ্রুতিতে রোববার থেকে চারজন ট্রাফিককে যানজট মুক্ত করার কাজে নিয়োগ দিয়েছেন।তারা প্রতিদিন সকাল সাড়ে ছযটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দুই শিফট এ কাজ করবেন বলে জানা গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy