বর্জ্যবাহী ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল ২ নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ফতুল্লার ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।নিহতরা

2026-06-10T09:58:34+00:00
2026-06-10T10:01:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বর্জ্যবাহী ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল ২ নেতা নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৫৮ এএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১০:০১ এএম  (ভিজিট : ৬৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ফতুল্লার ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় একটি কয়েল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী দুজনই ঘটনাস্থলে নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুজন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আব্দুল কাদির জিলানীর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দী গ্রামে এবং মাসুম বিল্লাহর বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক স্থানীয় সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy