ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে কথিত বাংলাদেশিদের পুশইনের অভিযোগ নিয়ে আলোচনা চললেও দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এ ধরনের

2026-06-10T10:39:46+00:00
2026-06-10T10:46:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৩৯ এএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১০:৪৬ এএম  (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে কথিত বাংলাদেশিদের পুশইনের অভিযোগ নিয়ে আলোচনা চললেও দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এ ধরনের কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের চেষ্টা পরিলক্ষিত হয়নি। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন প্রায় ৭৮ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কোনো ধরনের পুশইনের চেষ্টা শনাক্ত হয়নি। একই সঙ্গে সীমান্তের ভারতীয় অংশে বাংলাদেশি পরিচয়ে অবস্থানরত, সমবেত বা আটকে থাকা ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সাম্প্রতিক সময়ে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ভারতীয় অংশে কথিত বাংলাদেশিদের অবস্থান বা সম্ভাব্য হোল্ডিং পয়েন্টের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবুও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, অধীনস্থ সব সীমান্ত ফাঁড়িতে (বিওপি) গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্বাভাবিক গতিবিধি প্রতিরোধ এবং দ্রুত তথ্য সংগ্রহের লক্ষ্যে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির পাশাপাশি তারাও সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং যেকোনো সন্দেহজনক বিষয়ে সতর্ক রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy