প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:২২ পিএম (ভিজিট : ৫০)

X
সৈয়দপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ জেলা কার্যালয়ের একটি চৌকষ দল নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়ার এক বাসায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের ২০০পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ মো: সাজু (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃত যুবককে আজ বুধবার (১০ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ নীলফামারী জেলা কার্যালয়ের একটি চৌকস দল সৈয়দপুর থানা এলাকার কয়ানিজপাড়ায় একটি ভাড়াকৃত বাসা থেকে যুবক মো: সাজু (২৬)’কে গ্রেফতার করার পর তল্লাশি চালিয়ে যুবকের শয়নকক্ষের খাটের পাশের ড্রয়ার থেকে একটি লাল রঙের সিনথেটিক ব্যাগে রাখা আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।