শ্রীমঙ্গলে পলাতক আসামি গ্রেফতার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামির নাম মোঃ লিটন

2026-06-10T13:53:23+00:00
2026-06-10T13:53:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পলাতক আসামি গ্রেফতার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ১৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে  যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ লিটন (৩২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মঙ্গলবার দিবাগত রাতে  শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সুপার মৌলভীবাজারের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি চৌকস পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।


মামলার বিচারে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy