নড়াইলে বাস থেকে এস্কাফ সিরাপসহ যুবক আটক

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ

2026-06-10T13:59:18+00:00
2026-06-10T13:59:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বাস থেকে এস্কাফ সিরাপসহ যুবক আটক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৪৩)
নড়াইলে বাস থেকে এস্কাফ সিরাপসহ যুবক আটক
X

নড়াইলে বাস থেকে এস্কাফ সিরাপসহ যুবক আটক

নড়াইল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কের হাতিরবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শহিদ হোসেন (২৬)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সকালে হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে শহিদ হোসেনের বহন করা ট্রাভেল ব্যাগ থেকে দুটি কার্টনে রাখা ৫৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক সাতক্ষীরা থেকে বাস যোগে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, “একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে এবং এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy