ফকিরহাটে বির্তক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বির্তক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার

2026-06-10T16:47:30+00:00
2026-06-10T16:47:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে বির্তক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১০৭)
ফকিরহাটে বির্তক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
X

ফকিরহাটে বির্তক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বির্তক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। 

দুর্নীতি দমন কশিশান (দুদক) বাগেরহাট কার্যালয়ের অর্থায়নে এবং ফকিরহাট উপজেলা প্রশাসনের সর্বিক সহযোগিতায় বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। 

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট দুদকের সহকারী প্ররিচালক মো: আবুল কাইয়ুম হাওলাদার, সহকারী পরিদর্শক মো: ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। 

সভাপতিত্ব করেন ফকিরহাট দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ মীজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক প্রভাষক খান আল মুস্তাসিম বিল্লাহ সজল ও শিক্ষক খায়রুল বাসার জুয়েল। 

এসময় ফকিরহাট দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, প্রভাষক শেখ আল ইমরান, সাংবাদিক এম জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে লকপুর আলহাজ্ব ইছহাক কলেজিয়েট গার্স স্কুল। দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে লকপুর আলহাজ্ব ইছহাক  কলেজিয়েট গার্স স্কুল, দ্বিতীয় বেতাগা আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তৃতীয় হয়েছে শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং দ্বিতীয় ও তৃতীয় হয়েছে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে আলহাজ্ব ইছহাক  কলেজিয়েট গার্স স্কুল। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy