গ্রেফতারের পর কারাগারে হাসনাত ও রিজু

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার

2026-06-10T17:32:58+00:00
2026-06-10T19:29:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রেফতারের পর কারাগারে হাসনাত ও রিজু
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৭:২৯ পিএম  (ভিজিট : ৫০৯)
হাসনাত ও রিজু
X

হাসনাত ও রিজু

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক  এবং জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দুই বিচারক-ই তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

হাসনাতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম এবং রিজুর পক্ষে অ্যাড. নজরুল ইসলাম।

দুই জনের পৃথক জামিন শুনানীতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা শুনানীতে অংশ নেন।

২০২৪ সালের ২ রা সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং সাবেক তিন সংসদ সদস্যসহ (এমপি) ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়| এতে সুনামগঞ্জের সাবেক তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়। হাফিজ আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে এই মামলা করেন।

হাফিজ আহমদ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের চার আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই।

অন্যদিকে গেল বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক মন্ত্রী এমএ মান্নান, রেজাউল করিম রিজুসহ ৪৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলার বাদী ছিলেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।

আদালতে হাসনাত ও রিজুর জামিন আবেদনের শুনানীর সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy