জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না: শাবি উপাচার্য

শাবি প্রতিনিধি

শিক্ষা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব হয় নাই । এমনকি গত বিশ বছরেও কেউ

2026-06-10T17:54:15+00:00
2026-06-10T17:54:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না: শাবি উপাচার্য
শাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩৫)
জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না: শাবি উপাচার্য
X

জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না: শাবি উপাচার্য

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব হয় নাই । এমনকি গত বিশ বছরেও কেউ তা পারেনি বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য  অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।


বুধবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন দল, মত ও নেতৃত্ব থাকলেও ইতিহাসের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে কিছু ব্যক্তিত্ব ও সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেমনি একজন নেতা, যিনি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


উপাচার্য  বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব হয় নাই। এমনকি গত বিশ বছরেও কেউ তা পারেনি।”


তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় নানা আলোচনা-সমালোচনা থাকলেও ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের অবদান অস্বীকার করা যায় না।


অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, শাবিপ্রবিকে একটি আধুনিক, মানসম্মত ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে গুড গভর্ন্যান্স ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


তিনি বলেন, “আমরা কাজে বিশ্বাসী, কাজের মাধ্যমেই পরিবর্তন আনতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সহযোগিতা পেলে শাবিপ্রবিকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিতে পারব।”






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy