ইআবি’র নবনিযুক্ত প্রো-ভিসি প্রশাসন ড. ইলিয়াস ছিদ্দিকীর যোগদান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী।আজ বুধবার (১০ জুন)

2026-06-10T18:22:39+00:00
2026-06-10T18:22:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইআবি’র নবনিযুক্ত প্রো-ভিসি প্রশাসন ড. ইলিয়াস ছিদ্দিকীর যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ৬১)
ড. ইলিয়াস ছিদ্দিকী
X

ড. ইলিয়াস ছিদ্দিকী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী। 

আজ বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) দায়িত্ব গ্রহণকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান তাকে স্বাগত  জানান। 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)  মো: জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে চার বছর অথবা অবসর নেয়ার তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন অভিজ্ঞ প্রবীণ শিক্ষক। তিনি কর্মজীবনের শুরুতে ১৯৯৯-২০০৪ পর্যন্ত চট্টগ্রামের ওয়াজেদিয়া কামিল মাদরসার ফকীহ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান, শাহ আমানত হলের প্রভোস্ট, সোহরাওয়ার্দী হলের হাউস টিউটর সহ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। 

এছাড়া ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত প্রেষণে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগাদান করে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে বি এ (সম্মান) ও এম এ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ২০১২ সালে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ৫টি বই, ১৭ টি বাংলা গবেষেণা প্রবন্ধ, ১০ টি আরবি গবেষেণা প্রবন্ধ রচনা করেন এবং একাধিক এমফিল-পিএইচডি গবেষকদের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy