বাজেটে পে স্কেলের অর্থ সংস্থান নিয়ে পরিকল্পনা জানালেন কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেটের প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল আংশিক বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

2026-06-11T10:24:02+00:00
2026-06-11T10:24:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাজেটে পে স্কেলের অর্থ সংস্থান নিয়ে পরিকল্পনা জানালেন কর্মকর্তারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ২০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেটের প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল আংশিক বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। 

যদিও প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান থোক বরাদ্দ ও অপ্রত্যাশিত ব্যয় খাতের সংরক্ষিত অর্থ থেকেই করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় উন্নীত হয়। সেই তুলনায় আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ আরও বৃদ্ধি পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে মূল বেতন বৃদ্ধির প্রায় অর্ধেক সুবিধা কার্যকর করা হতে পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন যে বেতন কাঠামোর সুপারিশ করেছিল, তা হুবহু বাস্তবায়নের সম্ভাবনা নেই।




  বিষয়:   দেশ  বাজেট  পে স্কেল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy