পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

2026-06-11T11:02:17+00:00
2026-06-11T11:02:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৮৪)
অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম
X

অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ওশানোগ্রাফি অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে ডিনের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।




  বিষয়:   পটুয়াখালী  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  অনুষদ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy