প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:২৭ পিএম (ভিজিট : ২২)

X
ফাইল ছবি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার
মাউলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: কালাম মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা।
বুধবার (১০জুন) রাত ৯টার সময় উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার সন্নিকটে ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।
মো: কালাম মোল্যা (৩৪) নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের কাঠাধুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। কালাম মোল্যা বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি মাউলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে
লোহাগড়া থেকে নিজবাড়ি কাঠাধুরা গ্রামে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে দূর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে বাম হাত এবং পায়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত কামাল মোল্যাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে। জড়িতদের সনাক্তকরণের কাজ চলছে।