মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

অনলাইন ডেস্ক

জাতীয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

2026-06-11T12:44:56+00:00
2026-06-11T12:44:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৪৪ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

এর আগে এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ সভা শুরু হয়।

বিশেষ এই সভা শেষে আজ বিকাল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন।

এই বৈঠকের আগে সকালে সংসদে পৌঁছান অর্থমন্ত্রী। এসময় তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যে দেশের মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেট করেছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, বহুদিন পর নির্বাচিত সরকারের বাজেট, জাতির প্রত্যাশা অনেক বেশি। মানুষের কথা মাথায় রেখেছি। ভঙ্গুর অর্থনীতি থেকে প্রসপারাস দিকে যাওয়ার চেষ্টা। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায়। প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই বাজেট করা হয়েছে।

প্রসঙ্গত, আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি হবে বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট।




  বিষয়:   অর্থবছর  অনুমোদন  মন্ত্রিসভা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy