পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের শুভেচ্ছা

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে ইন্দোনেশিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

2026-06-11T18:28:35+00:00
2026-06-11T18:36:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের শুভেচ্ছা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৬:৩৬ পিএম  (ভিজিট : ৮৪)
পবিপ্রবির  নবনিযুক্ত  উপাচার্যকে ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের শুভেচ্ছা
X

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের শুভেচ্ছা

ইন্দোনেশিয়ার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি নেগেরি পাডাং থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে শুভেচ্ছা জ্ঞাপনপত্র প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) পবিপ্রবির আন্তর্জাতিক ছাত্রবিষয়ক দপ্তরের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা জ্ঞাপনপত্রটি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেন।
ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইউলকিফলি এবং বিভাগের প্রধান অধ্যাপক ড. রেস্তি ফেভ্রিয়ার যৌথ স্বাক্ষরে প্রেরিত ওই পত্রে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বগুণ, একাডেমিক দক্ষতা ও গবেষণায় অবদানের ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ এবং গবেষণার ক্ষেত্রে তাঁর সফল নেতৃত্ব কামনা করা হয়।

শুভেচ্ছা বার্তায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান একাডেমিক ও গবেষণাভিত্তিক সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।




  বিষয়:   পবিপ্রবি  অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়  আন্তর্জাতিক সহযোগিতা  উচ্চশিক্ষা  গবেষণা 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy