জাতীয় পার্টির সাবেক এমপি টিপুর কারামুক্তিতে বাধা নেই

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

আইন-আদালত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর জন্য

2026-06-11T20:45:03+00:00
2026-06-11T20:45:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় পার্টির সাবেক এমপি টিপুর কারামুক্তিতে বাধা নেই
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৯৩)
বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু
X

বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর জন্য বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল।

 দীর্ঘ শুনানির পর মাননীয় ম্যাজিস্ট্রেট আবেদনটি নাকচ করে দেন। উল্লেখ্য, ইতিপূর্বে মহামান্য হাইকোর্ট ডিভিশন সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া গোলাম কিবরিয়া টিপুকে শোন অ্যারেস্ট না দেখানোর জন্য নির্দেশনা দিয়েছিলেন।

উক্ত শুনানিতে অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট সফিনুর ইসলাম, অ্যাডভোকেট জলিল এবং অ্যাডভোকেট সবুজসহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, এই মুহূর্তে গোলাম কিবরিয়া টিপুর মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।







Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy